ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস প্রদীপের আলোয় দূর হবে অন্ধকার, মা কালীর আরাধনায় জাগবে শুভশক্তি টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী শীতের আমেজে প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু পর্যটকদের ডাকছে কুইন আইল্যান্ড ভোলা মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​

টেকনাফে পর্যটকবাহী চাঁদের গাড়িতে ৪ হাজার ইয়াবা, ওমর ফারুক আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী চেকপোস্টে পর্যটকবাহী একটি চাঁদের গাড়িতে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় গাড়ির চালক মো. ওমর ফারুক (১৯)কে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ৩টা ৪০ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী ওই পর্যটকবাহী চাঁদের গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক ওমর ফারুক কক্সবাজার সদর থানার তুতখালী গ্রামের আলী হোসেনের ছেলে।

উখিয়া ৬৪ বিজিবি জানায়, শিলখালী চেকপোস্টে গাড়িটি পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা এবং প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরি’ দিয়ে তল্লাশি চালান। এ সময় গাড়ির চালকের স্টিয়ারিংয়ের পাশে পলিথিনের ভেতরে বিশেষ কৌশলে লুকানো নীল রঙের পলিথিনে মোড়ানো দুটি মিনি কাট শনাক্ত করে ডগ ‘হেনরি’। পরে সেখান থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত চাঁদের গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গাড়িটি বিস্তারিত তল্লাশি করেও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস

টেকনাফে পর্যটকবাহী চাঁদের গাড়িতে ৪ হাজার ইয়াবা, ওমর ফারুক আটক

আপডেট : ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬