ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা পিরোজপুরে তার কাটার সময় যুবক আটক, বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ক্যানসারে মারা গেলেন চিন্ময় কৃষ্ণ দাসের মা: শেষকৃত্যে যোগ দিতে ৫ ঘণ্টার প্যারোল পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা

মোরেলগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপির, বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি।

শুক্রবার (২৮ আগস্ট) মোরেলগঞ্জ প্রেসক্লাব বরাবর পাঠানো এক প্রতিবাদপত্রে উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল এই প্রতিবাদ জানান।

প্রতিবাদপত্রে বলা হয়, গত ২৪ আগস্ট জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ শাখার সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে ‘বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন’ বক্তব্য দেওয়া হয়। এর প্রতিবাদে পরদিন ২৫ আগস্ট উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করে।

বিএনপির দাবি, ওই সংবাদ সম্মেলনে দলের সভাপতি মো. শহিদুল হক বাবুলের দেওয়া বক্তব্যের একটি খণ্ডিত অংশ পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে। এতে তাঁর বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃত হয়েছে এবং তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

প্রতিবাদপত্রে আরও বলা হয়, সাংবাদিকদের উদ্দেশ্যে ওই বিতর্কিত বক্তব্য দেওয়া হয়নি এবং বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের কোনো বিরূপ বা অসৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নেই। সাংবাদিকদের সঙ্গে দলের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির সভাপতি ও সাংবাদিকদের মধ্যে বিরোধ বা সাংবাদিকদের হুমকির যে বিষয়টি প্রচার করা হচ্ছে, তা বিএনপির দাবি অনুযায়ী সত্য নয়। একটি মহল মূল বক্তব্যকে ভিন্নখাতে প্রবাহিত করে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

প্রতিবাদপত্রে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের ‘মিথ্যাচার’ না করার আহ্বান জানানো হয়।

​তবে এ বিষয়ে জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ শাখার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জনপ্রিয়

আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি

মোরেলগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপির, বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের অভিযোগ

আপডেট : ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬