ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা পিরোজপুরে তার কাটার সময় যুবক আটক, বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ক্যানসারে মারা গেলেন চিন্ময় কৃষ্ণ দাসের মা: শেষকৃত্যে যোগ দিতে ৫ ঘণ্টার প্যারোল পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা

মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে খালে শ্রমিক নিখোঁজ, রাতভর উদ্ধার অভিযান

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর একটি শাখা খালে কয়লা ধুতে গিয়ে আউয়াল মাঝি (৫০) নামে এক দিনমজুর নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌর শহরের কর্মকারপট্টি সড়কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ আউয়াল মাঝি উপজেলার বারইখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত ছত্তার মাঝির ছেলে। তিনি কর্মকারপট্টি এলাকার বুলু কর্মকারের দোকানে দিনমজুর হিসেবে কাজ করতেন। তাঁর স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আউয়াল দোকানে কাজে আসেন। পরে দোকানমালিক বুলু কর্মকার দুপুরের খাবার খেতে বাড়িতে যাওয়ার সময় তাঁকে বাড়িতে গিয়ে খেয়ে বিকেলে কাজে ফিরতে বলেন। তবে আউয়াল বাড়িতে না গিয়ে দোকানের পাশের পানগুছি নদীর শাখা খালে কয়লা ধুতে নামেন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

বিকেল ৫টার দিকে দোকানমালিক ফিরে আউয়ালকে না পেয়ে তাঁর বাড়িতে খোঁজ নেন। সেখানে গিয়ে জানতে পারেন, তিনি বাড়িতেও যাননি। পরে দোকানের পেছনের খালে গিয়ে আউয়ালের পরিহিত শার্ট, লুঙ্গি ও একজোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন।

খবর পেয়ে রাত ৮টার দিকে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দেন।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ও অভিযান ইউনিটের প্রধান জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। পরে খুলনা থেকে একটি দক্ষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

নিখোঁজ আউয়ালের স্ত্রী ময়না বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুপুরে উস্তা ও মালঞ্চ বাজারে দিয়ে এসে আমার স্বামী আর বাড়ি ফেরেননি। দুপুরের খাবারও খাননি। শুধু উস্তা রান্না করে রেখেছি, আমাদের দুপুরের খাবারও জোটেনি। এখন আমার স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছি না।”

স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, “দিনমজুর আউয়াল মাঝি নদীতে পড়ে নিখোঁজ হওয়ার বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খালে কয়লা ধুতে গিয়ে সম্ভবত তিনি পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের টিম তাঁর সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছে।”

রাত সাড়ে ৯টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা নিখোঁজ শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছিলেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি

মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে খালে শ্রমিক নিখোঁজ, রাতভর উদ্ধার অভিযান

আপডেট : ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬