ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪ বাগেরহাটে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপিত ​ গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস প্রদীপের আলোয় দূর হবে অন্ধকার, মা কালীর আরাধনায় জাগবে শুভশক্তি টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী শীতের আমেজে প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু পর্যটকদের ডাকছে কুইন আইল্যান্ড ভোলা মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ লিটার দেশীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করা হয়। এ সময় ইজিবাইক থেকে প্রায় ১৮ হাজার টাকা মূল্যের ২০ লিটার দেশীয় মদ, একটি স্মার্ট মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইক জব্দ করা হয়। একই সঙ্গে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের ভয়াবহ বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪

টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক

আপডেট : ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬