ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর পিরোজপুরে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ সাতক্ষীরার আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক, নিরাপত্তা জোরদারে দুই শতাধিক চেকপোস্ট জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যায় আটক ৩

‘রাজস্ব বিভ্রান্তি দূর করাই সরকারের বড় চ্যালেঞ্জ’: প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

রাজস্ব ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মনের বিভ্রান্তি দূর করাই এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে অপ্রয়োজনীয় খাতে খরচ কমানোর পদক্ষেপ নিয়েছে, তবে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক খাতগুলোতে প্রয়োজনীয় বরাদ্দ বজায় থাকবে। জাতীয় জীবনে ইতিবাচক ও স্থায়ী পরিবর্তন আনতে নিজ নিজ জায়গা থেকে সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি।

এনবিআর চেয়ারম্যানসহ রাজস্ব খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এই সম্মেলনে রাজস্ব আদায় বৃদ্ধি, কর ব্যবস্থার আধুনিকায়ন, কর ফাঁকি রোধ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজনে জাতীয় রাজস্ব নীতি ও কর ব্যবস্থা সংস্কারের ওপর ভিত্তি করে বিশেষজ্ঞরা বিভিন্ন সেশনে তাঁদের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

জনপ্রিয়

পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময়

‘রাজস্ব বিভ্রান্তি দূর করাই সরকারের বড় চ্যালেঞ্জ’: প্রধানমন্ত্রী

আপডেট : ১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬