ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর পিরোজপুরে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ সাতক্ষীরার আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক, নিরাপত্তা জোরদারে দুই শতাধিক চেকপোস্ট জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যায় আটক ৩

জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

নীলফামারীর জলঢাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা দিঘির পাড়স্থ সারমানো কোল্ড স্টোরেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ডোমার উপজেলার দক্ষিণ গোমনাতি ইউনিয়নের মৃত হিরম্বের ছেলে পলাশ চন্দ্র রায় (১৯) এবং তাঁর স্ত্রী জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের ডাঙ্গাপাড়া (কালীগঞ্জ) এলাকার মিন্টু চন্দ্র রায়ের মেয়ে মনি রানী (১৯)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে পলাশ ও তাঁর স্ত্রী মনি রানী মোটরসাইকেলযোগে ডোমার থেকে জলঢাকার কালীগঞ্জের দিকে আসছিলেন। পথিমধ্যে খারিজা গোলনা দিঘির পাড় কোল্ড স্টোরেজ সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাহিন্দ্রা পিকআপের (রংপুর মেট্রো ড-১১-০০৯০) সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, ডোমার থেকে কালীগঞ্জ আসার পথে বিপরীতমুখী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুই পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয়

পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময়

জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

আপডেট : ৪৭ মিনিট আগে