ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর পিরোজপুরে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ সাতক্ষীরার আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক, নিরাপত্তা জোরদারে দুই শতাধিক চেকপোস্ট জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যায় আটক ৩
ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান

পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময়

পিরোজপুরে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। সভায় জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। জেলার সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সভায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসক আবু সাঈদ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতিনিধিদের নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানান। একই সঙ্গে জেলা প্রশাসনের চলমান পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

সভায় পরিচ্ছন্ন পিরোজপুর গড়ে তুলতে জেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয়

আপডেট : এক ঘন্টা আগে