ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর পিরোজপুরে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ সাতক্ষীরার আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক, নিরাপত্তা জোরদারে দুই শতাধিক চেকপোস্ট জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যায় আটক ৩

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের নেতৃত্বে মোস্তাক ও শাহ জাহান

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং সাধারণ সম্পাদক পদে শাহ জাহান নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জেবিএবির কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এতে বিভিন্ন তফসিলি ব্যাংকের বিপুলসংখ্যক ব্যাংকার অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল পেয়েছেন ১১ ভোট।

​অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে শাহ জাহান ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী এ কে এম মাকসুদুর রহমান চৌধুরী পেয়েছেন ৫২ ভোট।

নির্বাচন পরিচালনা কমিশন-২০২৬-এর সার্বিক তত্ত্বাবধানে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, গণনা এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে তফসিলি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা গেছে।

​বিজয় নিশ্চিত হওয়ার পর জেবিএবির নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সাধারণ সম্পাদক শাহ জাহান সংগঠনের সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা সদস্যদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষার পাশাপাশি ব্যাংকারদের পেশাগত মান-মর্যাদা, অধিকার, কল্যাণ ও সার্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

​নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, ব্যাংকারদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তাঁরা সম্মিলিতভাবে কাজ করে যাবেন। সাধারণ সদস্যদের মতামত ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জেবিএবি-কে একটি কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তাঁরা।

​সম্মেলনে অংশগ্রহণকারী ব্যাংকাররা প্রত্যাশা প্রকাশ করেন যে, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের এই নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আগামীতে আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও পেশাদার সংগঠন হিসেবে এগিয়ে যাবে।

জনপ্রিয়

পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময়

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের নেতৃত্বে মোস্তাক ও শাহ জাহান

আপডেট : ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬