ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর পিরোজপুরে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ সাতক্ষীরার আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক, নিরাপত্তা জোরদারে দুই শতাধিক চেকপোস্ট জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যায় আটক ৩

নলছিটি পৌর প্রকৌশলীকে অপসারণ ও কঠোর ব্যবস্থার দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

ঝালকাঠির নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মিজানুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, লুটপাট ও অনিয়মের অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবি জানিয়েছেন নলছিটি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান বিএনপি নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর এনায়েত করিম মিশু। ​লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকেই নলছিটি পৌরসভা দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে। ২০১৭-১৮ ও ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রাপ্ত বিভিন্ন নথিপত্রে লুটপাটের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। গত এক দশকে রাজস্ব ও উন্নয়ন বরাদ্দসহ বিভিন্ন খাতে অন্তত ৩০ কোটি টাকার বেশি অনিয়ম ও লুটপাট করা হয়েছে, যার মূল হোতা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মিজানুজ্জামান।

অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি নলছিটি পৌরসভার সিটিসিআরপি (CTCRP) প্রকল্পের আওতায় চারটি সড়ক নির্মাণে ১০ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় ধরে ২০২৬ সালের মার্চ মাসে দরপত্র আহ্বান করে পৌর কর্তৃপক্ষ। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পায় ‘ইউনুস ব্রাদার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার প্রতিনিধিত্ব করছেন পৌরসভার সাবেক কাউন্সিলর এনায়েত করিম মিশু ও তাঁর সহযোগীরা।

নিয়মানুযায়ী দরপত্র আহ্বানের ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার কথা। কিন্তু ৬ মাস অতিবাহিত হলেও কোনো সিদ্ধান্ত দেয়নি পৌর কর্তৃপক্ষ। মূলত ‘ইভ্যালুয়েশন’ ও ‘রি-ইভ্যালুয়েশনের’ নামে সহকারী প্রকৌশলী মিজানুজ্জামান ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করছেন, যাতে কমিশনের টাকা দরকষাকষি করে সর্বোচ্চ পর্যায়ে নিতে পারেন।

তাঁর এই ঘুষ বাণিজ্যের কারণে অন্যান্য ঠিকাদাররা পে-অর্ডার জমা দিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় উল্টো মিথ্যা হুমকির অভিযোগ তুলে গত রবিবার বরিশাল কোতোয়ালি থানায় বিএনপি নেতাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ সহকারী প্রকৌশলী মিজানুজ্জামানকে অপসারণ এবং তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানান। এ ছাড়া তিনি যে জিডি করেছেন, তা প্রত্যাহার না করলে নলছিটি পৌরবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে নলছিটি পৌরসভাকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনায়েত করিম মিশু, পৌর বিএনপির সহসভাপতি সরোয়ার হোসেন তালুকদার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্নাসহ দলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মিজানুজ্জামান বলেন, “আমাকে হুমকি দেওয়ার ঘটনায় থানায় জিডি করার পর ক্ষুব্ধ হয়ে তাঁরা কয়েকজনে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।”

জনপ্রিয়

পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময়

নলছিটি পৌর প্রকৌশলীকে অপসারণ ও কঠোর ব্যবস্থার দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট : ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬