ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টাঙানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান

টেকনাফে সাদ্দাম গ্রুপের সদস্য হামিদ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত দল ‘সাদ্দাম গ্রুপ’-এর সদস্য হামিদ হোসেনকে (২৯) গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড় ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লক সংলগ্ন পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

১৬ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাদ্দাম গ্রুপের সদস্য হামিদ ওই এলাকায় অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে এপিবিএনের একটি টহল দল অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাঁর পরিচয় ও আইনগত অবস্থান যাচাই করে পুলিশ জানতে পারে, হামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, “সাদ্দাম গ্রুপের সক্রিয় সদস্য হামিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

জনপ্রিয়

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

টেকনাফে সাদ্দাম গ্রুপের সদস্য হামিদ গ্রেপ্তার

আপডেট : ০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬