ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান খেলাধুলায় তরুণদের সুস্থ ও আত্মবিশ্বাসী করা সম্ভব: এমপি জুই আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ: রিট খারিজ করলেন হাইকোর্ট পিরোজপুরে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ গ্রেপ্তার ১ রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার

জিয়ানগরে জমি নিয়ে বিরোধ, গাছ কাটার অভিযোগে গ্রাম আদালতে মামলা

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চরনী পত্তাশী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে গাছ কেটে দখলের চেষ্টা ও অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিয়ানগর থানায় লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি গ্রাম আদালতে মামলা করেছেন হাওলাদার মো. গোলাম মোস্তফা।

অভিযোগের পরিপ্রেক্ষিতে মো. বিপ্লব হোসেনকে গ্রাম আদালতে হাজির হয়ে জবাব দেওয়ার জন্য সমন জারি করা হয়েছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, চরনী পত্তাশী মৌজার এসএ ৫৯৫ নম্বর খতিয়ানের রেকর্ডীয় মালিকদের কাছ থেকে ২০০৮ ও ২০১৪ সালে পৃথক দুটি কবলা দলিলের মাধ্যমে মোট ৩২ শতাংশ জমি সাবকবলা নেওয়ার দাবি করেন গোলাম মোস্তফা। পরে তিনি ওই জমিতে বালু ও মাটি ভরাট করে বিভিন্ন ফলজ ও বনজ গাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গোলাম মোস্তফার অভিযোগ, গত ৩১ জুলাই মো. বিপ্লব হোসেন বিরোধপূর্ণ ওই জমিতে থাকা বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে ফেলেন। পরে গত ৫ আগস্ট বিপ্লব হোসেনসহ অজ্ঞাতপরিচয় আরও ৫ থেকে ৭ জন ওই জমিতে অবকাঠামো নির্মাণের উদ্দেশ্যে নির্মাণসামগ্রী নিয়ে আসেন। এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গোলাম মোস্তফা আরও জানান, একই জমির মালিকানা ও দখল নিয়ে পিরোজপুরের আদালতে দুটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মামলা ১২/১৫ নম্বরে সাবজজ-১ আদালতে এবং অপরটি ০২/২০২২ নম্বরে সহকারী জজ আদালতে বিচারাধীন বলে তিনি দাবি করেন।

এদিকে একই জমি নিয়ে বিরোধের ঘটনায় ২ নম্বর পত্তাশী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতেও মামলা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা হাওলাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি ৪/২০ নম্বরে নথিভুক্ত করা হয়েছে। এ মামলায় জবাব দেওয়ার জন্য বিপ্লব হোসেনের নামে সমন জারি করা হয়। সমনে গত ৬ আগস্ট সকাল ১০টায় গ্রাম আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে গ্রাম আদালতের সমনে বিরোধপূর্ণ জমির বিস্তারিত বিবরণ ও অভিযোগের সব বিষয় স্পষ্টভাবে উল্লেখ নেই বলে জানা গেছে।

জনপ্রিয়

টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা

জিয়ানগরে জমি নিয়ে বিরোধ, গাছ কাটার অভিযোগে গ্রাম আদালতে মামলা

আপডেট : ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬