সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সভাপতিত্বে আজ মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ ভবনের কেবিনেট কক্ষে আগামী রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ উপলক্ষে এক উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত স্পীকার বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আসন্ন এই নির্বাচন একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।
সভায় বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট ২০২৬ রোজ বৃহস্পতিবার সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিশ্চিত করা হয়, যা ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৩ ধারা অনুযায়ী সরাসরি পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার। এই লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণের কার্যবিবরণী সংশোধনসহ অনুমোদন দেওয়ার পাশাপাশি সামগ্রিক প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার পরমর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম এমপি, বিরোধী দলের চীফ হুইপ মোঃ নাহিদ ইসলাম এমপি, হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ এমপি, রকিবুল ইসলাম বকুল এমপি, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি, মো. আখতারুজ্জামান মিয়া এমপি, এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) এমপিসহ সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদকঃ 



















