ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর পিরোজপুরে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ সাতক্ষীরার আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক, নিরাপত্তা জোরদারে দুই শতাধিক চেকপোস্ট জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যায় আটক ৩

মোরেলগঞ্জের সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান লিপনের বাবার ইন্তেকাল

মোঃ নজিবর রহমান শিকদার

বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান লিপনের বাবা মোঃ নজিবর রহমান শিকদার (৯২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মোরেলগঞ্জের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম নজিবর রহমান শিকদার দীর্ঘদিন মোরেলগঞ্জ বাজারের ঐতিহ্যবাহী ‘মোহাম্মাদিয়া স্টোর’-এর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়ী হিসেবে তিনি স্থানীয়ভাবে সুপরিচিত ও সম্মানিত ছিলেন।

তার মৃত্যুতে মোরেলগঞ্জের ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

মরহুমের জানাজার নামাজ সোমবার (১০ আগস্ট) জোহরের নামাজের পর মোরেলগঞ্জ পুরাতন উপজেলা মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

জনপ্রিয়

পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময়

মোরেলগঞ্জের সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান লিপনের বাবার ইন্তেকাল

আপডেট : ০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬