ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর পিরোজপুরে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ সাতক্ষীরার আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক, নিরাপত্তা জোরদারে দুই শতাধিক চেকপোস্ট জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যায় আটক ৩

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগৃহীত ছবি

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে অবস্থিত ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আলট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও তৎসংলগ্ন প্রস্তাবিত নানা উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন।

রোববার (৯ আগস্ট) সকাল পৌনে ১১টায় হেলিকপ্টারযোগে মাতারবাড়ি পৌঁছানোর পর তিনি প্রকল্পের সার্বিক কার্যক্রম, বিদ্যুৎ উৎপাদন, পরিচালন দক্ষতা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত ব্রিফিং নেন। শতভাগ দেশীয় প্রকৌশলী ও জনবল দ্বারা বিদ্যুৎকেন্দ্রটি পরিচালিত হতে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্মীদের দক্ষতা ও সক্ষমতার প্রশংসা করেন। পরিদর্শন স্মরণীয় করে রাখতে তিনি প্রকল্প এলাকায় একটি নিমের চারা রোপণ করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্রস্তাবিত ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প এলাকা, এলএনজি-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, পেট্রোকেমিক্যাল প্রকল্প, রিফাইনারি, এলপিজি ও কয়লা টার্মিনাল, কোল জেটি এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর অবকাঠামো ঘুরে দেখেন। একই সাথে তিনি ৩ ও ৪ নম্বর প্রস্তাবিত কোল পাওয়ার প্ল্যান্টের নির্ধারিত স্থানও পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ দক্ষ ব্যবহার, স্বচ্ছতা, জবাবদিহি এবং জ্বালানি উৎসের বৈচিত্র্য আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, মাতারবাড়িকে কেন্দ্র করে বিদ্যুৎ, জ্বালানি ও বন্দর অবকাঠামোর এই সমন্বিত উন্নয়ন দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক বৃদ্ধিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

সফরকালে প্রধানমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুর ১টা ৫ মিনিটে সফর সম্পন্ন করে প্রধানমন্ত্রী ঢাকা অভিমুখে মাতারবাড়ি ত্যাগ করেন।

জনপ্রিয়

পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময়

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬