ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর পিরোজপুরে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ সাতক্ষীরার আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক, নিরাপত্তা জোরদারে দুই শতাধিক চেকপোস্ট জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যায় আটক ৩

বগুড়া ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরল ১৫ প্রাণ, আহত বহু

সংগৃহীত ছবি

ভোরের আলো ফোটার আগেই দেশের মহাসড়কে বয়ে গেল রক্তের স্রোত। আজ শুক্রবার ভোর থেকে সকাল ৭টার মধ্যে বগুড়া ও সিলেটে পৃথক দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বগুড়ায় বাসের ধাক্কায় ১১ জনের মৃত্যু

প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায়। ঢাকা থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে আসা ‘শাহ ফতেহ আলী পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এরপর বাসটি সড়কের পাশে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা একদল দিনমজুর ও কৃষিশ্রমিকের ওপর উঠে যায়।

ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজনসহ মোট সাতজন। দ্রুত ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে অন্তত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— গাইবান্ধার বাসিন্দা আমিরুল, নূর আলম ও বেলাল এবং জয়পুরহাটের তাজমুল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার এএসআই শফিকুল ইসলাম শফিক জানান, বাসচালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই সড়কের পাশে দাঁড়িয়ে থাকা নিরীহ শ্রমিকদের চাপা দেয় বাসটি।

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের

এর কিছু পরেই সকাল ৭টা ১০ মিনিটে সিলেটের ওসমানীনগরে ঘটে দ্বিতীয় দুর্ঘটনাটি। সেখানে দুটি বাসের মধ্যে মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই বাসের ৮ জন যাত্রী মারা যান।

সংবাদ পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। ওসমানীনগর থানার পরিদর্শক জয়নাল আবেদিন জানান, শেরপুর হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। নিহতদের মরদেহ বর্তমানে শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

জনপ্রিয়

পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময়

বগুড়া ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরল ১৫ প্রাণ, আহত বহু

আপডেট : ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬