ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর পিরোজপুরে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ সাতক্ষীরার আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক, নিরাপত্তা জোরদারে দুই শতাধিক চেকপোস্ট জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যায় আটক ৩

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও ‘অগ্রযাত্রা-২০২৬’ অনুষ্ঠিত

দেশের নৌপরিবহন খাতের আধুনিকায়ন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘অগ্রযাত্রা-২০২৬’ শীর্ষক বিশেষ কর্মসূচি ও নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি প্রধান অতিথি হিসেবে এবং প্রতিমন্ত্রী রাজীব আহসান, এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথি হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল হক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মোঃ মুহিদুল ইসলাম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোঃ শফিউল বারী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এ. টি. এম. আব্দুল বারী ড্যানী, বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আসাদুজ্জামান (হীরু) এবং এফবিসিসিআই-এর পরিচালক ও বাংলাদেশ রিভার ট্র্যান্সপোর্ট এজেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রকিবুল আলম দীপু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী বেলায়েত হোসেনের (মিঠু) সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুধীজন অংশ নেন।

বক্তারা নদীমাতৃক বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে নৌপরিবহন খাতের গুরুত্ব তুলে ধরে এটিকে আরও আধুনিক, নিরাপদ ও দক্ষ করে গড়ে তোলার ওপর জোর দেন। ‘অগ্রযাত্রা-২০২৬’ কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে নৌপথের নাব্যতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ এবং লাইটার জাহাজের মাধ্যমে পণ্য পরিবহন নীতিমালা-২০২৪ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

পরিশেষে, সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে বিদ্যমান সমস্যা সমাধান ও এই খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সর্বসম্মত অঙ্গীকার ব্যক্ত করা হয়।

জনপ্রিয়

পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময়

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও ‘অগ্রযাত্রা-২০২৬’ অনুষ্ঠিত

আপডেট : ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬