ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
অদক্ষতা ও দালালদের দিয়ে কাজের দায়ে কাশিমপুর ভূমি অফিসের সবাই বরখাস্ত কাঁচামরিচ আমদানির অনুমতি, দাম কমার আশা বাগেরহাটে জেলা জজ আদালতের চার সরকারি কৌঁসুলির একযোগে পদত্যাগ সাজার শেষে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনে বাগেরহাটে সেলাই মেশিন ও ভ্যানগাড়ি বিতরণ টেকনাফে ৫ লাখ ৬০ হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক ২ ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের প্রথম পর্যায় প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, প্রত্যেকের এক মাসের কারাদণ্ড লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাধা জাল ধ্বংস মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

অদক্ষতা ও দালালদের দিয়ে কাজের দায়ে কাশিমপুর ভূমি অফিসের সবাই বরখাস্ত

সংগৃহীত ছবি

অদক্ষতা, দায়িত্বে চরম অবহেলা এবং বহিরাগত লোক বা দালাল দিয়ে দাপ্তরিক কাজ করানোর অভিযোগের সত্যতা পাওয়ায় গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়ম ও হয়রানির প্রাথমিক প্রমাণ পেয়ে তাৎক্ষণিকভাবে এই বরখাস্তের নির্দেশ দেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন–
​মো. ওয়াজেদ আলী খান — ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা; ​মো. শফিকুল ইসলাম — অফিস সহায়ক: ​মুহাম্মদ মোস্তফা কামাল — অফিস সহায়ক; ​তাপস চন্দ্র শীল — অফিস সহায়ক।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দায়িত্বে অবহেলার নানা অভিযোগ উঠছিল। এর ধারাবাহিকতায় সোমবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমানকে সঙ্গে নিয়ে পরিদর্শনে বের হন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

​প্রথমে কাশিমপুর ভূমি অফিসে গিয়ে দেখা যায়, দাপ্তরিক কাজ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা না করে বহিরাগত লোক বা দালালদের দিয়ে করাচ্ছেন। সেবাগ্রহীতাদের সেবামূলক কাজ না করে উল্টো হয়রানির শিকার করা হচ্ছিল। এছাড়া, সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় কাগজপত্র ও নামজারীর সফটওয়্যার দেখতে চাইলে কর্মরত ব্যক্তিরা কোনো সদুত্তর বা নথি দেখাতে পারেননি।

পরিদর্শন শেষে গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া জানান, “ভূমি অফিসে কর্মরতদের কেউই কাজের উপযুক্ত নন। সরকারি নিয়ম মেনে কোনো কাজই সেখানে হচ্ছিল না। দাপ্তরিক কাজে এমন চরম অবহেলা, অদক্ষতা ও অনিয়মের দায়ে ওই অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”

নাগরিক সেবা নিশ্চিত করতে এবং ভূমি অফিসের অনিয়ম দূর করতে জেলা প্রশাসনের এমন আকস্মিক পরিদর্শন ও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জনপ্রিয়

আপডেট : এক ঘন্টা আগে