ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

মোরেলগঞ্জে প্রতিবন্ধী স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে মীম আক্তার (২৪) নামে এক স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) সকাল ৭টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে রিমান্ডের আবেদনসহ বাগেরহাট আদালতে সোপর্দ করে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের ভ্যানচালক মিলন জোমাদ্দারের প্রতিবন্ধী কন্যা মীম আক্তার শনিবার (২০ জুন) রাত ৮টার দিকে শারীরিক অসুস্থতা ও যন্ত্রণার মধ্যে নিজ বাড়িতে মারা যান। এ ঘটনায় নিহতের পিতা মিলন জোমাদ্দার বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।

মীমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা অভিযুক্ত নূর মোহাম্মদ হাওলাদারকে আটক করে পুলিশে খবর দেয়। পরে মধ্যরাতে পুলিশ তাকে হেফাজতে নিয়ে মামলায় গ্রেফতার দেখায়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

মোরেলগঞ্জ থানায় দায়েরকৃত মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২ ধারায় রুজু করা হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “নিহত মীম আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।”পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

মোরেলগঞ্জে প্রতিবন্ধী স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আপডেট : ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬