ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের ফুলেল সংবর্ধনা বাগেরহাটে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বাগেরহাট প্রেসক্লাবের মতবিনিময় মোরেলগঞ্জে শিক্ষার্থীদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত নতুন পে স্কেল প্রদান সরকারের সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ–লায়ন মোঃ গনি মিয়া বাবুল নাজিরপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ৩৫ ছানি রোগী শনাক্ত পিরোজপুরে কালি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় এক আসামি গ্রেপ্তার টেকনাফে র‌্যাব-১৫ অভিযান ৫ লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বসতবাড়ির রাস্তা নিয়ে বিরোধে যুবক নিহত, গ্রেপ্তার ৩ স্বপ্নের ঠিকানায় নতুন যাত্রা: ইজি লিভিং হারমনি টাওয়ারের শুভ উদ্বোধন ১৯ জুন

পিরোজপুরে কালি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় এক আসামি গ্রেপ্তার

পিরোজপুর পৌরসভার মহাশ্মশান কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মালামাল চুরির ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত প্রদীপ কুমার আইচ (৪৮) পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত অনিল কুমার আইচ ও ঊষা রাণী আইচের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় দায়ের করা পিরোজপুর সদর থানার মামলা নম্বর-১০ এ তাকে এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে মামলার অভিযোগ আদালতে বিচারাধীন থাকায় অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা আদালতের চূড়ান্ত রায়ের ওপর নির্ভরশীল। পিরোজপুর সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয়

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের ফুলেল সংবর্ধনা

পিরোজপুরে কালি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় এক আসামি গ্রেপ্তার

আপডেট : ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬