ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে যৌন পীড়ন, লাইব্রেরীয়ান আটক

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানীদিঘী এলাকায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন পীড়নের অভিযোগে হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের লাইব্রেরীয়ানকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর কর্ণহার থানার নেপালপাড়া গ্রামের মো. আব্দুল মন্ডলের ছেলে মো. আজিজুল আলম (৪০)।

রোববার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে বিদ্যালয় ছুটির পর একই প্রতিষ্ঠানের লাইব্রেরীয়ান মো. আজিজুল আলম মিষ্টি খাওয়ানোর কথা বলে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানীদিঘী এলাকায় তার ভাগ্নির বাড়িতে নিয়ে যান এবং সেখানে একটি শয়নকক্ষে বলৎকারের উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি তার পিতা-মাতাকে জানায়। তারা তাৎক্ষণিকভাবে কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে অবহিত করলে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. আজিজুল আলমকে গ্রেপ্তার করে।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক জানান, এর আগেও এমন অপকর্ম করেছেন এই আজিজুল। কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিয়েছেন। তাদের অভিযোগ সে সময় তার উপযুক্ত বিচার না হওয়ায় আবারও সে এমন অপকর্ম করেছেন। তারা বলেন, এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরহাদ আলী জানান, অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠাই। এবং অভিযুক্ত আজিজুল আলমকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে ঘটনার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

জনপ্রিয়

এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে যৌন পীড়ন, লাইব্রেরীয়ান আটক

আপডেট : ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬