ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান খেলাধুলায় তরুণদের সুস্থ ও আত্মবিশ্বাসী করা সম্ভব: এমপি জুই আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ: রিট খারিজ করলেন হাইকোর্ট পিরোজপুরে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ গ্রেপ্তার ১ রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার

টেকনাফ কোস্ট গার্ডের অভিযান উপকূলে ৫০ জন উদ্ধার, আটক ৯ পাচারকারী

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূলসংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার (৬ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রপথে মানবপাচার রোধে চলমান নজরদারির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ উপকূল ব্যবহার করে একদল পাচারকারী বিপুলসংখ্যক মানুষকে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’, স্টেশন টেকনাফ, শাহপরী ও বাহারছড়া আউটপোস্টের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশনা অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বাহারছড়া উপকূলসংলগ্ন এলাকা থেকে বোটটি আটক করা হয়। তল্লাশিতে বোট থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন মানবপাচারকারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তাদের টেকনাফে আনা হয়েছিল। পরে বিভিন্ন গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের পর সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের প্রস্তুতি নেওয়া হয়। কয়েকজন ভুক্তভোগীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ব্রিফিং দেন স্টেশন কমান্ডার টেকনাফ লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী (এক্স), বিএন।

মানবপাচার প্রতিরোধে উপকূলীয় এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জনপ্রিয়

টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা

টেকনাফ কোস্ট গার্ডের অভিযান উপকূলে ৫০ জন উদ্ধার, আটক ৯ পাচারকারী

আপডেট : ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬