ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টাঙানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান

উখিয়া থেকে অপহৃত তরুণকে টেকনাফে উদ্ধার

কক্সবাজারের উখিয়া থেকে অপহৃত ১৮ বছর বয়সী এক তরুণকে মাত্র ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। বৃহস্পতিবার (৪ জুন) রাতে টেকনাফের কাঞ্জরপাড়া বাজার এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে আবছার নামের ওই তরুণ অপহরণের শিকার হন। ঘটনার পর তার বাবা র‌্যাব-১৫-এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই র‌্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি বিশেষ আভিযানিক দল উদ্ধার অভিযানে নামে।

র‌্যাবের সদস্যরা গোপন তথ্য, গোয়েন্দা নজরদারি এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত তরুণের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। পরে একই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে টেকনাফের কাঞ্জরপাড়া বাজারসংলগ্ন সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া তরুণকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে অপহরণে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

জনপ্রিয়

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

উখিয়া থেকে অপহৃত তরুণকে টেকনাফে উদ্ধার

আপডেট : ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬