ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান খেলাধুলায় তরুণদের সুস্থ ও আত্মবিশ্বাসী করা সম্ভব: এমপি জুই আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ: রিট খারিজ করলেন হাইকোর্ট পিরোজপুরে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ গ্রেপ্তার ১ রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার

ভোলায় তরুণীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩

ভোলায় তরুণীকে রাতভর পালাক্রমে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৪ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর গত বুধবার ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৩ জন আসামিকে করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন–উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুলাতুলি গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে ও ঘটনার মূলহোতা মো. সাকিব (২৬), বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. রায়হান (২৬) ও বাপ্তা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাজুর ছেলে মো. সবুজ (২৬)।

এর আগে, গত শনিবার (৩১ মে) দিনগত রাতে উপজেলার বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাইলট গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে রোববার (১ জুন) ভুক্তভোগী বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণী বিবাহিত এবং তার স্বামী একটি হত্যা মামলার গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। মামলার ২নম্বর আসামি সাকিব তার স্বামীর পূর্বপরিচিত এবং স্বামী জেলে থাকায় সাকিব নিয়মিত ভুক্তভোগীর সাথে মোবাইলে কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবং সাকিব তাকে বিভিন্ন স্থানে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বিভিন্ন সময়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

সর্বশেষ গত ৩১ মে সন্ধ্যায় ভুক্তভোগীকে সাকিব ভোলা শহরের নতুন বাজার থেকে একটি অটোরিকশায় উঠিয়ে বাপ্তা ইউনিয়নের পাইলট এলাকায় নিয়ে যান রায়হানের ঘেরের বাগানের মধ্যে। এবং সেখানেই প্রাণনাশের হুমকি দিয়ে ভুক্তভোগীকে রাতভর পালাক্রমে গণধর্ষণ করেন মো. সাকিব, মো.রায়হান, মো.সবুজসহ আরও এক যুবক এবং ১ জুন ভোরে তাকে ফের অটোরিকশায় উঠিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে গত বুধবার ও বৃহস্পতিবার ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া আরেক আসামি আত্মগোপনে রয়েছেন।

জনপ্রিয়

টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা

ভোলায় তরুণীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩

আপডেট : ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬