ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান খেলাধুলায় তরুণদের সুস্থ ও আত্মবিশ্বাসী করা সম্ভব: এমপি জুই আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ: রিট খারিজ করলেন হাইকোর্ট পিরোজপুরে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ গ্রেপ্তার ১ রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার

মার্কিন শিশু অপহরণচেষ্টা নস্যাৎ, টেকনাফে গ্রেফতার ৩

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার ৪ বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) টেকনাফ মডেল থানার সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং তিন অপহরণকারীকে আটক করে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন শাহাব উদ্দিন (২৮), কেফায়েত উল্লাহ (২৪) ও আব্দুর রজব মিয়া (৩৫)। তারা সবাই টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, নিয়মিত টহল চলাকালে টেকনাফের শাপলা চত্বর এলাকায় দায়িত্বরত র‌্যাব সদস্যরা খবর পান যে নতুন পল্লানপাড়া এলাকায় এক শিশুকে অপহরণের চেষ্টা চলছে। খবর পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার হাতে আটক তিন সন্দেহভাজনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এ সময় উত্তেজিত জনতার মারধরে আহত তিন আসামিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়দের বরাত দিয়ে র‌্যাব জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মো. জুবায়েরের চার বছর বয়সী মার্কিন নাগরিক ভাগিনাকে বাড়ির সামনের রাস্তা থেকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে ধৃতরা। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে আটক করেন এবং শিশুটিকে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব। পাশাপাশি গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয়

টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা

মার্কিন শিশু অপহরণচেষ্টা নস্যাৎ, টেকনাফে গ্রেফতার ৩

আপডেট : ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬