ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

টেকনাফের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান পলাতক আসামি মোঃ নবী হোছনকে (৫২) চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ আভিযানিক দল।

র‌্যাব জানায়, গত ১৮ মে ২০২৬ বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নবী হোছন টেকনাফ পৌরসভার নাইটেং পাড়া (আহমদ ঘোনা) এলাকার মৃত মতলবের ছেলে।

এর আগে গত ১৭ মার্চ ২০২৬ টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

জনপ্রিয়

এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

টেকনাফের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

আপডেট : ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬