ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪ বাগেরহাটে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপিত ​ গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস প্রদীপের আলোয় দূর হবে অন্ধকার, মা কালীর আরাধনায় জাগবে শুভশক্তি টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী শীতের আমেজে প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু পর্যটকদের ডাকছে কুইন আইল্যান্ড ভোলা মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শ্রীনগরে ১৫ বছরের কিশোর কে বলাৎকার 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ভুট্টা ক্ষেতে ঘাস তোলার কথা বলে ডেকে নিয়ে এক কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে। আজ বুধবার এ ঘটনায় অভিযুক্ত মো. নিরব শেখ (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নিরব শেখ উপজেলার বীরতারা এলাকার ধেনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে একই এলাকার তিন কিশোরকে ভুট্টা ক্ষেতে ঘাস তোলার কথা বলে ডেকে নেয় নিরব। পরে কৌশলে তাদের মধ্যে দুইজনকে সেখান থেকে সরিয়ে দিয়ে এক কিশোরকে একা রেখে দেয়। এরপর ওই ১৫ বছর বয়সী কিশোরকে বলাৎকার করে বলে অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগী কিশোর মজিদপুর দয়হাটা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। নিরবের বিরুদ্ধে এলাকায় চুরি, মাদক ব্যবসা সহ নানা রকম অপকর্মের অভিযোগ রয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী কিশোর বিষয়টি তার পরিবারকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত নিরব শেখকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪

শ্রীনগরে ১৫ বছরের কিশোর কে বলাৎকার 

আপডেট : ১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬