ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধার সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত মাষ্টার মাইন্ড এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন– হাসিলকান্দি গ্রামের আফজাল হোসেনের ছেলে শাফিন আহমেদ বিপুল (৩৩), এবং ঝাড়াবর্ষা গ্রামের ইন্দ্রজিৎ চন্দ্র ঘোষের ছেলে পলাশ চন্দ্র ঘোষ (৩২), উভয়ের বাড়ি সাঘাটা উপজেলায় বলে জানা গেছে ।

পুলিশ জানায়, মঙ্গলবার (৫ মে) সাঘাটা থানা পুলিশের একটি অভিযান দল সাঘাটা ইউনিয়নের সাঘাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শাফিন আহমেদ বিপুলের লোটো শো-রুমের সামনে অনলাইনে জুয়া খেলারত অবস্থায় পলাশ চন্দ্র ঘোষকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি Galaxy A55 5G এবং একটি realme C63 অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ডিভাইস পর্যালোচনা করে পুলিশ জানায়, সেগুলোতে বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা, অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে অর্থ লেনদেন এবং জুয়ার পোর্টাল পরিচালনার তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা অনলাইন জুয়ার ‘মাস্টার এজেন্ট’ হিসেবে দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাঘাটা থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৫ এর ২০, ২৪ ও ২৭ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর- ০৪

পুলিশ জানায়, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

গাইবান্ধার সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার

আপডেট : ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬