ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

সেন্টমার্টিনে ১ কেজি গাঁজা উদ্ধার, পাচারকারী পলাতক 

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত রোববার (৩ মে ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে টেকনাফ বাজার ঘাট থেকে আসা একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশির এক পর্যায়ে নৌকার ভেতরে লুকানো অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদককারবারিরা দ্রুত নৌকা ত্যাগ করে লোকালয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

পরবর্তীতে জব্দকৃত গাঁজার আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের কার্যক্রম চলমান রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এবং তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

জনপ্রিয়

এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

সেন্টমার্টিনে ১ কেজি গাঁজা উদ্ধার, পাচারকারী পলাতক 

আপডেট : ১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬