ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে ক্ষতিকর উপাদান ব্যবহার করে আইসক্রিম উৎপাদন, ১ লাখ টাকা জরিমানা জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদ কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য, সাংবাদিকতার শক্তি–এমপি সালাফি বানারীপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এস শরফুদ্দিন আহমেদ সান্টু ক্যানসারের কাছে হার মানলেন কৌতুক অভিনেতা তারিকুজ্জামান তপন টেকনাফে সাজাপ্রাপ্ত পলাতক ইদ্রিস গ্রেফতার পিরোজপুরে জাতীয় পার্টি নেতার মৃত্যুতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোরেলগঞ্জে সৌদি প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রাণনাশের হুমকি—থানায় মামলা টেকনাফে সিএনজিতে ৮ হাজার ইয়াবাসহ চালক আটক ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স ২০২৬/১ অনুষ্ঠিত

টেকনাফে সাজাপ্রাপ্ত পলাতক ইদ্রিস গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ এপ্রিল রাত ৮টা ৪৫ মিনিটে র‌্যাব-১৫, সিপিএসসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন পৌরসভার ওপরের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পটিয়া থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ ইদ্রিস (৪৫) কে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ইদ্রিস টেকনাফ এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি পটিয়া থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

পিরোজপুরে ক্ষতিকর উপাদান ব্যবহার করে আইসক্রিম উৎপাদন, ১ লাখ টাকা জরিমানা

টেকনাফে সাজাপ্রাপ্ত পলাতক ইদ্রিস গ্রেফতার

আপডেট : ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬