ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান, অপহৃত ৩ জন উদ্ধার বানারীপাড়ায় শোকের ছায়া: আর নেই প্রিয় শিক্ষক মিলন বন্ধু কুন্ডু টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ তরমুজ চাষে জৈব পদ্ধতিতে কৃষকের সাফল্য টেকনাফ হোয়াইক্যং ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক ১ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন ডিএমপির ৩ থানার ওসি বদলি টেকনাফে বিশেষ অভিযানে ১৮ আসামি গ্রেপ্তার তেজগাঁওয়ে ‘জামিয়া ইসলামিয়া জমিরিয়া’র যাত্রা — ধর্মমন্ত্রীর উপস্থিতিতে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু, আওতায় আসবে ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী শিশু

টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান, অপহৃত ৩ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের করাচি পাড়া ও হ্নীলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত তিন ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল শুক্রবার দুপুরে রাজমিস্ত্রির কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ভুক্তভোগীদের টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় ডেকে নেয়। পরে তাদের সিএনজিচালিত অটোরিকশাযোগে রাজারছড়া এলাকার করাচি পাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ে জিম্মি করা হয়।

একপর্যায়ে অপহরণকারীরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে তাদের পরিবারের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার ১২ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০১১ ও ১০১২) করেন। পরে বিষয়টি র‍্যাব-১৫-কে জানানো হলে অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু হয়।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের করাচি পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকা ও হ্নীলা বাজারে সাঁড়াশি অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তিনজনকে ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— জাকির আহাম্মদ (৪২), নুর হোসেন (২২) ও আয়াত উল্যাহ (২২)। তাদের বাড়ি কক্সবাজার সদরের লিংক রোড দক্ষিণ মুহুরী পাড়া এলাকায়।

র‍্যাব আরও জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

আপডেট : এক ঘন্টা আগে