ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম গ্রেপ্তার

টেকনাফে অভিযান চালিয়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি ফরিদুল আলমকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফরিদুল আলম ঝিমংখালী এলাকার মৃত মকবুল আহমদের ছেলে। তার বিরুদ্ধে উখিয়া থানার একটি মামলায় আদালত ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিলেন।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আদালতের রায় বাস্তবায়নে র‌্যাব-১৫ এর তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম গ্রেপ্তার

আপডেট : ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬