ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

টেকনাফে মাছবাহী পিকআপে ইয়াবা: ১.৭১ লাখ পিসসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে মাছবাহী একটি মিনি পিকআপে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ উপজেলার শীলখালী অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

গ্রেফতারকৃতরা হলেন—টেকনাফ থানার নতুন পল্লানপাড়া (৪ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত মন্তাজের ছেলে মো. ফিরোজ (৩৫) এবং নাইটংপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. ফয়সাল (২০)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাছবাহী মিনি পিকআপকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মাছভর্তি ড্রামের ভেতরে কালো ও খাকি রঙের কসটেপ দিয়ে মোড়ানো ২০টি পোটলা পাওয়া যায়। পরে সেগুলো খুলে গণনা করে ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পিকআপটির চালক ফিরোজ ও হেলপার ফয়সালকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত যানটি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, ইয়াবার চালানটি টেকনাফের লামা বাজার এলাকা থেকে সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্বপ্রাপ্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

টেকনাফে মাছবাহী পিকআপে ইয়াবা: ১.৭১ লাখ পিসসহ আটক ২

আপডেট : ০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬