ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তালা ভেঙে দোকান দখল

বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের জনতা বাজারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তালা ভেঙে একটি দোকান দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ছালাম সুফি (৫০)-এর বিরুদ্ধে।

জানা গেছে, মৃত হক সুফি (মুন্সি)র মালিকানাধীন ওই দোকানঘরটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে ২০২৫ সালের ১৬ নভেম্বর বরিশাল বানারীপাড়া সহকারী জজ আদালতে আঃ ছালাম সুফি বাদী হয়ে আঃ হাকিম সুফি গং-এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অন্যদিকে, ২০২৬ সালের ৮ আগস্ট মোঃ মিজান (৩২) বাদী হয়ে বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আঃ ছালাম সুফি গং-এর বিরুদ্ধে জালিয়াতি, অবৈধ দখলসহ বিভিন্ন অভিযোগ এনে আরেকটি মামলা করেন।

বিরোধের পরিপ্রেক্ষিতে জনতা বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দোকানঘরটি তালাবদ্ধ করে চাবি উপজেলা ভূমি অফিসে জমা রাখা হয়। পরবর্তীতে ছালাম সুফির দায়ের করা মামলায় বরিশাল সিভিল জজ আদালত দেওয়ানী কার্যবিধির ৩৯ আদেশের ১ ও ২ নং বিধি এবং ১৫১ ধারার আলোকে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান না করে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি নোটিশ প্রদানের ৩০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

কিন্তু অভিযোগ রয়েছে, আদালতের ওই নির্দেশনা অমান্য করে রবিবার (৫ এপ্রিল) ছালাম সুফি নিজেই দোকানঘরের তালা ভেঙে দখল নেন।

বিষয়টি বাজার কমিটির নজরে এলে তারা বানারীপাড়া থানা ও উপজেলা ভূমি অফিসকে অবহিত করেন।

প্রসঙ্গত, হক সুফি (মুন্সি)র মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র হামেদ সুফি দোকানটি পরিচালনা করতেন। অসুস্থতার কারণে তিনি স্থানীয় আত্মীয় ও প্রতিবেশী ছালাম সুফির কাছে দোকানটি ভাড়া দেন। পরবর্তীতে হামেদ সুফির মৃত্যুর পর তার পরিবারের অন্যান্য সদস্যদের না জানিয়ে ২০১৪ সালের ২৫ নভেম্বর তারিখে তার স্ত্রী রাহেলা বেগমের কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে কিছু টাকার বিনিময়ে দোকানটি লিখে নেওয়ার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, আইনের মাধ্যমে প্রকৃত মালিক যেন দোকানটি ফিরে পান।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তালা ভেঙে দোকান দখল

আপডেট : ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬