ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে ভাত রান্না করতে দেরী হওয়ায় স্ত্রী মুসলিমা বেগমের শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেয় স্বামী চুন্নু শেখকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এতে ওই নারী গুরুত্বর আহত হয়ে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে স্বামী চুন্নু শেখকে জেলা হাজতে পাঠানো হয়েছে। উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ভুক্তভোগী ওই নারী জানান, রোববার (৫ এপ্রিল) সকালে বাড়ির অন্য কাজে ব্যস্ত থাকায় সকালে ভাত রান্না করতে দেরী হওয়ায় তার স্বামী গরম ভাতের মাড় তার শরীরে ঢেলে দেয়। তার মূখমন্ডলের ও শরীরের এক পাশে ঝলসে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করেন।

এ ঘটনায় আহত নারীর ভাই বাদী হয়ে এদিন রাতেই ফকিরহাট থানায় একটি মামলা করেন। যার নং-৯, তারিখ-০৫/০৪/২০২৬ই। অভিযুক্ত স্বামী চুন্ন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী মুসলিমা বেগম বলেন, দীর্ঘদিন ধরে তার স্বামী বিভিন্ন সময়ে কারনে-অকারনে তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, ওই নারীর চিকিৎসার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। আশা করি এখানে সে সুচিৎসা পাবেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার

আপডেট : ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬