ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চরাঞ্চলে স্বাস্থ্যসেবা চরম সংকটে: যাতায়াতের অভাবে ভোগান্তিতে মানুষ বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান সেনাপ্রধানের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ জলঢাকায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন এলেঙ্গাতে বৈশাখী মেলা উদ্বোধন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের বৈশাখী আয়োজনে মানবতার বার্তা—গুণীজন সম্মাননা, নতুন নেতৃত্বের আত্মপ্রকাশ রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ ও চাঁদাবাজির প্রতিবাদে গোবিন্দগঞ্জে বিশাল মানববন্ধন বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে, কর্মহীন ভোলার ৬৫ হাজার জেলে টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২

সীমান্তে র‌্যাবের সাফল্য: ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এ সময় উদ্ধার করা হয়েছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ফরিদুল আলম (৪০) একই এলাকার বাসিন্দা। অভিযানে মূল অভিযুক্ত মো. হোসাইন (৪৫) পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজারছড়া এলাকায় একটি বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ফরিদুল আলমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের খাটের নিচে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২৫০টি প্যাকেটে মোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, তিনি পলাতক হোসাইনের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

জনপ্রিয়

চরাঞ্চলে স্বাস্থ্যসেবা চরম সংকটে: যাতায়াতের অভাবে ভোগান্তিতে মানুষ

সীমান্তে র‌্যাবের সাফল্য: ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট : ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬