ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে উদ্ধার ৩, গ্রেফতার ৫

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালিয়ে তিনজন ভিকটিমকে উদ্ধার এবং পাঁচজন অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

র‌্যাব জানায়, গত ৩০ মার্চ একটি অভিযোগের ভিত্তিতে তারা জানতে পারে, উখিয়ার অপহরণ মামলার ভিকটিমদের টেকনাফের হ্নীলা ইউনিয়ন এলাকায় আটকে রেখে মুক্তিপণের জন্য নির্যাতন চালানো হচ্ছে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেল ৪টা ৪০ মিনিটে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানে অপহৃত আনোয়ার ইসলাম (২৮)-কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুই অপহরণকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এরপর টানা চিরুনি অভিযান চালিয়ে ৩১ মার্চ ভোর ৪টা ৫ মিনিটে টেকনাফের নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আরেকটি অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় অপহৃত আরিফুর রহমান (২৪) ও মারুফুল ইসলাম (১৭)-কে উদ্ধার করা হয়। পাশাপাশি আরও তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, পৃথক অভিযানে মোট পাঁচজন অপহরণকারীকে গ্রেফতার এবং তিনজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন–মোঃ রফিক (১৯), মোঃ সিরাজুল ইসলাম (২০), রবি আলম (২২), আরাফা বেগম (৩৬) ও নূর বেগম (২৮)। তারা সবাই টেকনাফের নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা।

আইনি পদক্ষেপ:
উদ্ধারকৃত ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে উখিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, অপহরণ চক্রের মূলহোতাসহ পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে উদ্ধার ৩, গ্রেফতার ৫

আপডেট : ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬