ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

সংগৃহীত ছবি

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করেছে এক-এগারো সরকারের ডিজিএফআই-এর সাবেক কর্মকর্তা কর্নেল (বরখাস্তকৃত) মো. আফজাল নাছেরকে (৬১)।

সোমবার (৩০ মার্চ) ভোররাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির এক সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে, তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।

তার বিরুদ্ধে এক-এগারো সরকারের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতনের ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে একই সরকারের দুই শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকেও গ্রেপ্তার করা হয়; তারা বর্তমানে ডিবির রিমান্ডে রয়েছেন।

আফজাল নাছের নোয়াখালীর সেনবাগের বাসিন্দা এবং ১৯৮৪ সালের ৪ জুলাই থেকে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ২০০৯ সালের ৫ নভেম্বর তাকে বরখাস্ত করা হয়। এই গ্রেপ্তারের মাধ্যমে ১/১১-এর সময়কার বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান আরও জোরদার হচ্ছে।

জনপ্রিয়

মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

আপডেট : ০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬