ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৫

প্রতীকী ছবি

রাজধানীর আগারগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে সরকারি কর্মচারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে স্বাধীনতা দিবস উপলক্ষে ঝটিকা মিছিল বের করলে আইডিবি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন–বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী মো. হাসান আলী (৪৩), আওয়ামী লীগের কর্মী জিসান আহমেদ (৩৯), মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম (৩৬) ও আশিক মোহাম্মদ (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ থেকে ২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিলটি আইডিবি ভবনের সামনে আসলে টহলরত পুলিশ তাদের ধাওয়া করে। ওই সময় ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে পুলিশ।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঝটিকা মিছিল থেকে ৫ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের খবর পাওয়ামাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ওই সময় ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন সরকারি কর্মচারী রয়েছেন। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৫

আপডেট : ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬