ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর

র‍্যাবের অভিযানে কচুয়ায় ৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ মঞ্জারুল (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

রোববার (২২ মার্চ) রাত ৮ দিকে উপজেলার সাইনবোর্ড চৌরাস্তার ওসমান আলী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-৬ এর একটি দল।

আটক মঞ্জারুল পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানার চালিতাখালী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম হাসেম শিকদার।

র‍্যাব সূত্রে জানা যায়, মঞ্জারুল ফেনী জেলা থেকে একটি পিকআপ (ছোট ট্রাক) যোগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কচুয়ায় আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কচুয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শফিকুর রহমান বলেন, র‍্যাব এর পক্ষ থেকে ৬৪ কেজি গাঁজাসহ মঞ্জারুল নামের এক মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

র‍্যাবের অভিযানে কচুয়ায় ৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬