ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

নলছিটিতে ইয়াবাসহ মাদক কারবারি রিপন আটক

  • আমির হোসেনঃ
  • আপডেট : ০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ১৫৭ ভিউ

ঝালকাঠির নলছিটি উপজেলায় ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকার শিমুলতলা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত প্রায় ৯টা ২৫ মিনিটের দিকে এসআই মো. হারুনার রশিদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় জুরকাঠি এলাকার শিমুলতলা মোড়ের পাকা রাস্তার ওপর অবস্থানরত মো. রিপন খলিফা (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক রিপন খলিফা নলছিটি উপজেলার সিকদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মহরাম খলিফার ছেলে।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেহ তল্লাশি করা হলে তার পরনে থাকা জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে রাত পৌনে দশটার দিকে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানিয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

নলছিটিতে ইয়াবাসহ মাদক কারবারি রিপন আটক

আপডেট : ০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬