ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আটক

সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য ডাকাত আফজাল সরদার (৩২) কে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে সুন্দরবন সংলগ্ন নারায়নপুর এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান চালিয়ে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদার (৩২) কে আটক করা হয়।

পরবর্তীতে দুপুরের দিকে ওই দস্যুর তথ্য অনুযায়ী মোংলার পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ১টি শট গান, ১টি একনলা বন্দুক, ২১ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি ওয়াকিটকি সেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার বিসিজিএস মনসুর আলী‘র নেভিগেশন কর্মকর্তা লেঃ কমান্ডার জামিলুর রহমান বলেন, সুন্দরবনের দস্যু দমনে কোস্টগার্ডের নেতৃত্বে পুলিশ, র‌্যাব, নৌবাহিনীর সদস্যদের সমন্বয়ে অভিযান শুরু হওয়ায় অস্ত্র ও গোলাবারুদ মাটির নিচে পুতে নারায়নপুর এলাকায় আত্মগোপনে যায় ওই দস্যু।সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আটক আফজাল সরদার খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন জাহাঙ্গীর বাহিনীর সাথে সুন্দরবনে ডাকাতি করত। তার বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় মোট ৫টি মামলা রয়েছে। মামলা দায়ের পূর্বক দস্যু আফজালকে কয়রা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আটক

আপডেট : ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬