ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

ভাণ্ডারিয়ায় ১০ মণ জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জেলের কারাদণ্ড

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জাটকা সংরক্ষণ অভিযানে দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে কঁচা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ‘এফবি মায়ের দোয়া’ ও ‘এফবি সোলায়মান’ নামের ট্রলার দুটি জব্দ করা হয়।
অভিযানের সময় ট্রলার দুটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১০ মণ জাটকা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ ও পরিবহন করা হচ্ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে নদীর বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে সন্দেহভাজন ট্রলার দুটি আটক করে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়।

আটক ট্রলারে থাকা সবুজ হোসেন (৩৫), নুরুল ইমন সিকদার (৪২) ও হোসেন খান (২৫)কে ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উদ্ধারকৃত জাটকাগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার জানান, জাটকা নিধন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং মৎস্যসম্পদ রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কর্মকর্তা মো. রাজু আহমেদ বলেন, নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

ভাণ্ডারিয়ায় ১০ মণ জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জেলের কারাদণ্ড

আপডেট : ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬