ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানবপাচার চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অপহরণে ব্যবহৃত একটি ইজি বাইক।

পুলিশ জানায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টেকনাফ মডেল থানা। এসআই (নিঃ) মো. মোরশেদ আলমের নেতৃত্বে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে জুবায়ের (১৭) নামে এক কিশোরকে উদ্ধার করা হয়। তিনি হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার বাসিন্দা।

গ্রেপ্তাররা হলেন—নুরুল ইসলাম (৫০), আব্দুল্লাহ (২৫), ছিদ্দিক আহমদ (৫৪) ও হামিদ উল্লাহ (১৯)। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা সংঘবদ্ধ অপহরণ ও মানবপাচার চক্রের সক্রিয় সদস্য।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান পরিচালনা করি। অপহৃত কিশোরকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। মানবপাচার ও অপহরণ চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, অপহরণে ব্যবহৃত একটি ইজি বাইক জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬