ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

বিএনপির এ্যানির নির্বাচনী গাড়িতে ১৫ লাখ টাকা, নোটিশের জবাব দিয়ে মুক্ত হন সহকারী

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী ও দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ব্যক্তিগত সহকারীর (পিএস) গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী।

এ ঘটনায় এ্যানির সহকারী বদরুল আলম শ্যামলকে আটক করলেও পরে কারণ দর্শানো নোটিশের (শোকজ) জবাব দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার সন্ধ্যার দিকে শহরের ঝুমুর মোড় এলাকার চেকপোস্টে এ্যানি চৌধুরীর ব্যক্তিগত সহকারী ও স্বজন বদরুল আলম শ্যামলকে বহন করা গাড়িতে তল্লাশি করে পোলিং এজেন্টদের জন্য নিয়ে যাওয়া ১৫ লাখ টাকা পায় সেনাবাহিনী।’

‘সিভিল জজের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে ৩০ মিনিটের মধ্যে অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে সঠিক তথ্যা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

সেনাবাহিনীর লক্ষ্মীপুর ক্যাম্পের মেজর রাহাত খাঁন বলেন, ‘সেনাবাহিনীর চেকপোস্টে নগদ টাকাসহ এক প্রার্থীর ব্যক্তিগত সহকারী শ্যামল নামের একজনকে আটক করেছে। তবে টাকার পরিমাণ কত ছিল তা সেনাবাহিনীর সদস্যরা গুণে দেখেননি। পরে টাকাসহ ওই ব্যক্তিকে সিভিল জজের কাছে সোপর্দ করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

লক্ষ্মীপুর জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মেজবাউল হক ভূঁইয়া বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল হয়নি।’

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

বিএনপির এ্যানির নির্বাচনী গাড়িতে ১৫ লাখ টাকা, নোটিশের জবাব দিয়ে মুক্ত হন সহকারী

আপডেট : ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬