ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

চন্দনাইশে স্বতন্ত্র প্রার্থীর সাড়ে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) নির্বাচনি এলাকায় ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ একটি নোয়াহ মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার আবদুল বারিহাট এলাকা থেকে এই বিপুল পরিমাণ অর্থসহ গাড়িটি জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে সেনাবাহিনী জব্দকৃত টাকা ও মাইক্রোবাসটি চন্দনাইশ থানায় হস্তান্তর করে। রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। প্রাথমিকভাবে টাকা একজন স্বতন্ত্র প্রার্থীর বলে জানা গেছে। টাকার উৎস তদন্ত করে দেখছে নির্বাচন কর্তৃপক্ষ।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, রাত দেড়টার দিকে এসব টাকা ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। রিটার্নিং কর্মকর্তা এসব টাকা ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করতে বলেছেন বলে সেনাবাহিনী জানায়। প্রাথমিকভাবে জানা গেছে জব্দ করা টাকা এক স্বতন্ত্র প্রার্থীর। বিষয়টির সত্যতা যাচাই করে নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্তের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

টাকা জব্দ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একটি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ঘিরে রয়েছেন সেনাসদস্যরা। ওই ব্যক্তি টাকা গুনছেন। এ সময় একজন ওই ব্যক্তির পরিচয় জানতে চান। টাকা গুনতে থাকা ব্যক্তি উত্তরে জানান, তিনি মিজানুল হক চৌধুরীর ‘এস্টেট ম্যানেজার’।

চট্টগ্রাম-১৪ আসনে মিজানুল হক চৌধুরী নামে এক প্রার্থী রয়েছেন। তিনি ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

চন্দনাইশে স্বতন্ত্র প্রার্থীর সাড়ে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ

আপডেট : ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬