ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

ফাইল ছবি

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট মনোনীত ঢাকা-১১ আসনের এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ এ রিট দায়ের করেন।

রিটে সিইসি, সচিব, রিটার্নিং অফিসার এবং নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়েছে, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

রিটকারীর আইনজীবী বলেন, ‘শামিম আহমেদ, উনি ঢাকা-১১ আসনে জাতীয় পার্টির একজন মনোনীত প্রার্থী। উনি নাহিদ ইসলামের বিরুদ্ধে একটি রিট পিটিশন দায়ের করেছেন। তিনি ওনার (নাহিদ) বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছেন যে, নাহিদ ইসলাম একজন দ্বৈত নাগরিক, যিনি এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণের পরপরই রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে রাতারাতি কমনওয়েল্থ অব ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন। নির্বাচনি হলফনামায় তা তিনি গোপন করেন যা সংবিধানের ৬৬ অনুচ্ছেদ-২ এর (গ)-এর সরাসরি লঙ্ঘন। এ অনুচ্ছেদ অনুযায়ী তিনি নির্বাচনের অযোগ্য।’

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে যে রিট পিটিশন দায়ের করা হয়েছে, যা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগামীকাল শুনানি হওয়ার সম্ভাবনা আছে। রিটটি গতকাল (রোববার, ৮ ফেব্রুয়ারি) ফাইল করা হয়েছে।’

এ আসনে প্রার্থীর তালিকায় রয়েছেন–বিএনপির এম.এ. কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

আপডেট : ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬