ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

নাজিরপুরে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৩৪ মিনিট থেকে ভোর ৫টা ৫৩ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

নাজিরপুর আর্মি ক্যাম্পের একটি দল ক্যাপ্টেন নওফেল আহমেদ ভূঁইয়া (২২ ইঞ্জিনিয়ার্স) এর নেতৃত্বে উপজেলার ৮ নম্বর শ্রীরামকাঠি ইউনিয়নের জয়পুর গ্রামে (কালিবাড়ি বাজার সংলগ্ন) অভিযানটি পরিচালনা করে। অভিযানকালে জয়পুর গ্রামের মৃত দেবেন মালী’র পুত্র শুকলাল মালী এবং একই গ্রামের মৃত নগেন্দ্রনাথ বেপারীর পুত্র শিপুল বেপারীর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি ও জিজ্ঞাসাবাদে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, ৭৯২ গ্রাম গাঁজা, নগদ ১ লাখ ৯৩ হাজার টাকা, ২টি স্মার্টফোন, ১টি ডিজিটাল মিটার এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম।

অভিযান শেষে আটককৃত দুই আসামি ও উদ্ধারকৃত সকল আলামত জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

নাজিরপুরে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার

আপডেট : ০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬