ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

বাগেরহাটের কচুয়া উপজেলার আবাদ গ্রামে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনছার আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১ ফেব্রুয়ারি ) বিকেল আনুমানিক ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আনছার আলী শেখ ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের সোহান রাড়ী, সরোয়ার রাড়ী, আলতাফ হোসেন রাড়ীসহ একজন নারী ও আরও কয়েকজন ব্যক্তি ভেকু (এক্সকাভেটর) দিয়ে মসজিদ ঘরের সীমানা সংলগ্ন আইল কেটে জমি দখলের চেষ্টা করেন। এ সময় আনছার আলী শেখ বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান বলে পরিবারের দাবি।

স্থানীয়রা আরও জানান, জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে জমি পরিমাপ করে সমাধানের সিদ্ধান্ত ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই এক পক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয় পরে নিজ বাড়িতে তার জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার শামীম হাসান জানিয়েছেন, বাগেরহাটের কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

আপডেট : ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬