ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

রাজশাহী সীমান্ত দিয়ে আসছিল অস্ত্রের চালান: বিজিবি 

রাজশাহীর সীমান্ত এলাকা থেকে অস্ত্রের একটি চালাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহীর বাঘার সীমান্তবর্তী রাওথা বিওজি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এর মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি। অস্ত্রগুলো ভারত থেকে পাচার করে নিয়ে আসা হয়েছিল বলে বিজিবি জানায়।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র পাচারকারী ব্যক্তি একটি মোটরসাইকেলসহ অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মোটরসাইকেলে তল্লাশি করা হলে অস্ত্রগুলো পাওয়া যায়।

রিয়াজ শাহরিয়ার জানান, বিজিবির সদস্যরা জানতে পেরেছিলেন নদীপথে অস্ত্রের একটি চালান প্রবেশ করছে। এ তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বিওপির সদস্যরা সমন্বিতভাবে সীমান্ত এলাকায় অ্যাম্বুশ করে অবস্থান নেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর ভোরের দিকে বাঘা থানাধীন রাওথা-পিরোজপুর এলাকায় একটি মোটরসাইকেলে করে সন্দেহভাজন একজনকে চলাচল করতে দেখা যায়। তাকে থামানোর চেষ্টা করা হলে তিনি পালিয়ে যান।

বিজিবি অধিনায়ক আরও জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিজিবির ১ ব্যাটালিয়নের দায়িত্বরত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ১০টি বেইজ ক্যাম্প, ২৮ প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে-৯ ইউনিটের সদস্য, পদ্মা নদীতে সাতটি স্পিডবোট ও ফার্স্ট পেট্রোল ক্রাফট মোতায়ন করা হয়েছে। এছাড়া সীমান্তের ১৬টি বিওপির প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ প্রায় ৭০০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

রাজশাহী সীমান্ত দিয়ে আসছিল অস্ত্রের চালান: বিজিবি 

আপডেট : ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬