ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

টেকনাফের ফিশিং বোটসহ দুই জন জেলে জীবিত উদ্ধার

টেকনাফের গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া একটি ফিশিং বোটসহ দুইজন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) টেকনাফ উপজেলার শ্যামলাপুর ঘাট সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় মাছ ধরার কাজে নিয়োজিত একটি ফিশিং বোট ডাকাতদের কবলে পড়ে। এ সময় বোটে থাকা জেলেদের জিম্মি করে ডাকাতরা বোটটি দখলে নেয়।

ঘটনার পর জরুরি সেবা নম্বর ১৬১১১-এ খবর দেওয়া হলে বিষয়টি বাংলাদেশ কোস্ট গার্ডের নজরে আসে। পরে একইদিন রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী থেকে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

দীর্ঘ সময় অভিযান চালিয়ে ডাকাতদের কবল থেকে ফিশিং বোটসহ দুইজন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় কোস্ট গার্ড। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত গভীর সমুদ্রে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান করা হয়েছে। পরে ফিশিং বোটসহ জেলেদের মালিক পক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টেকনাফ উপকূলীয় এলাকার জেলেরা জানান, সাম্প্রতিক সময়ে গভীর সমুদ্রে ডাকাতির তৎপরতা বেড়ে যাওয়ায় তারা চরম আতঙ্কে রয়েছেন। তারা সমুদ্রে টহল আরও জোরদার করার দাবি জানান।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, টেকনাফ উপকূল ও গভীর সমুদ্র এলাকায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও জরুরি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

টেকনাফের ফিশিং বোটসহ দুই জন জেলে জীবিত উদ্ধার

আপডেট : ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬